তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন সহ সব ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। ইন্টারনেটের কল্যাণে এখন মুহূর্তের মধ্যেই বিশ্বের যেকোনো প্রান্তের খবর আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তবে প্রযুক্তির এই অবাধ ব্যবহারের যেমন সুফল রয়েছে, তেমনি কিছু কুফলও রয়েছে যা আমাদের সচেতনভাবে এড়িয়ে চলা উচিত।